গাজীপুরের কাশিমপুর এলাকার জিরানী বাজারের পাশে একটি ওয়ার্কসপ গেরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০ ফেব্রুয়ারী ( রবিবার) দুপুর ১১টার দিকে এন এম সিএনজি সংলগ্ন তিনটি দোকান আগুনে পুরে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে। এ সময় গাড়ির ওয়ার্কসপ ও গাড়ির সরঞ্জামাদির দুটি দোকান পুড়ে ছাই হয়েগেছে। এ সময় আগুনে পুড়ে আহত হয়েছেন একজন। রপ্তানিমুখী প্রতিষ্ঠান আর,কে নিটওয়্যার লিমিটেড (পলমল গ্রুপ)এর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং ঢাকা রপ্তানি জোন এর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে তিনটি দোকানের প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মোঃ জহিরুল ইসলাম জানিয়েছেন।
এছাড়া সকাল সাড়ে দশটার দিকে কাশিমপুর ৬ নং ওয়ার্ডের জিতার মোড়ে দুইটি মুদির দোকানে আগুন লেগে দোকানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে । প্রত্যক্ষদর্শীরা জানান, কি করে আগুনের সূত্রপাত ঘটেছে তা সুস্পষ্ট করে এখনো জানা যায়নি।
ঘটনা সংবাদে জিএমপি কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জনাব মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষাধিক টাকা বলে দোকান মালিকগন জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম.