বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে অটোরিকশা উল্টে প্রাণ হারালেন নানি-নাতি


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-12 13:08:45
গাজীপুরে অটোরিকশা উল্টে প্রাণ হারালেন নানি-নাতি

গাজীপুরের শ্রীপুরের টেংরা এলাকায় অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি মারা গেছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেংরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেগম (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী ও নাতী নাঈম (৩) ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো: সাদেকের ছেলে।

নিহত নাঈমের বাবা মো: সাদেক জানান, তিনি এমসি বাজার এলাকায় তারহা স্পিনিং মিলে চাকরি করেন। সকালে হোসেনপুর থেকে নাঈমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে অটোরিকশা যোগে এমসি বাজার এলাকায় পৌঁছালে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাঈম ও তার নানি বেগম মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিলো।