গাজীপুরের পুবাইলের মাজুখান এলাকায় স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে।
পুলিশ জানায়, কুপিয়ে জখম করার পর নিজেই ট্রিপল নাইনে কল করে পুলিশ ডেকে আনেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় তিনি নিজেকে রামপুরা ২২ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী বলে পরিচয় দেন।
আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম