বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

‘সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে এখনও গ্রেপ্তার করা হয়নি’


DhakaReport24.com || 2025-06-23
‘সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে এখনও গ্রেপ্তার করা হয়নি’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।। তিনি বলেন, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। 

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল উত্তরা থেকে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে, যেন এসব ফল হারিয়ে না যায়।

এ সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম