গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর মাঝুখান এলাকায় স্ত্রীর সাথে অভিমানে এক যুবকের আত্নহত্যার খবর পাওয়া গেছে।
ভিকটিম যুবকের নাম সোহাগ (২৪), সে দিনাজপুর জেলার সদর থানার ঢাকাইয়া পাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে, বর্তমানে সে গাজীপুর মহানগরীর মাঝুখান এলাকায় ১৪ তলা নামক বিল্ডিং এ ভাড়া বাসায় স্ত্রীর সাথে থাকতেন।
খোজ নিয়ে জানা গত ১৭ ই মার্চ সোমবার স্ত্রীর সাথে বেকারত্ব পারিবারিক কলহ সৃষ্টি হলে সোহাগের স্ত্রী শীমলা আক্তার তার বাবার বাড়িতে চলে যায়, পরে সোহাগ তার স্ত্রী কে একটি ভয়েস এস এম এস এ আত্নহত্যা করবে মর্মে জানায়।
২০ মার্চ বৃহস্পতিবার স্ত্রী ফিরে এসে রুমে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয় লোকজন কে জানালে তারা পুলিশে কে খবর দেয়, পরে পূবালইল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দেন সোহাগ, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালে পাঠানো হয়েছে, প্রাথমিক অবস্থায় পারিবারিক কলহের জের আত্নহত্যা মনে হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম