বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

তদন্ত হবে সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর


DhakaReport24.com || 2022-01-25 19:33:45
তদন্ত হবে সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে এসব জেব্রার মৃত্যুর কারন খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

   মঙ্গলবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত বিভিন্ন প্রকল্প ডিসেম্বর’ ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব জানান।

পরিবেশমন্ত্রী বলেন, এতো কম সময়ের ব্যবধানে নয়টি জেব্রার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যেই এর কারণ নির্ণয় করতে মরদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা চলমান আছে। প্রাথমিক কিছু তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা ফলাফল বিশ্লেষণ করছেন। যথাযথ কারণ নির্ণয়ে আরও সময় লাগবে। প্রয়োজন হলে নমুনা বিদেশে পাঠানো হতে পারে।

সভায় পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন ও সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালকগণসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

এডিপি পর্যালোচনা সভায় মন্ত্রণালয় গৃহীত প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যযথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন মন্ত্রী।