বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে পৃথক ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-10 14:52:30
টঙ্গীতে পৃথক ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পৃথক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন। রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে।

টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি ও মধুমিতা গেইট এলাকায় রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী রেল পুলিশের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান গণমাধ্যমকে জানান।

মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

টঙ্গী রেল পুলিশের এসআই নুর মোহাম্মদ খান জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকা পার হচ্ছিল। ওই সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ওই নারী রেল সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন।

অপরদিকে রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় রেলপথ পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী এক নারী নিহত হন।   

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে নুর মোহাম্মদ জানান।