বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনে আগুন


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-04
গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনে আগুন
সংগৃহীত ছবি

আজ ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) ভোরের দিকে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. সাকিব গণমাধ্যমকে জানান, ২৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। সোমবার রাতে কাজ শেষে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার কিছু সময় পর ভবনের দোতলায় বিকট শব্দ হলে তারা দৌড়ে বাইরে এসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।