গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- শাহিন মিয়া (২৬) ও মাহবুবুর রহমান (২৮)। আহত হয়েছেন মোহসিনুজ্জামান (৩০)।
স্থানীয়রা জানান, সফিপুর পূর্বপাড়ার বাসিন্দা শামসুল আলমের বাড়িতে সেপটিক ট্যাংকে নামেন তিন শ্রমিক। ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকরা জ্ঞান হারান। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত মহসিনুজ্জামানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির এস আই আসাদুজ্জামন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম