ভোট সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা।। তিনি বলেন, আপনারা লক্ষ করছেন মানুষ ভোট দিতে আসছেন। অনেকে বলেছিল, মানুষ ভোট কেন্দ্র আসবেন না। সারা গাজীপুরের মানুষ ভোট দিতে আসছে। হাজারো মানুষের উপস্থিতি আপনারা লক্ষ করছেন।
আজ ৮টা ০৩ মিনিটে টঙ্গী দারুস সালাম কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। দুনীতি মুক্ত সিটি কপোরেশনের যে আশা জনগণ করেছে তা পূরণ হবে।
এ ছাড়া ইভিএমে যাতে ধীরগতি না হয় সে ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সঙ্গে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী গাজীপুর আওয়ামী লীগের এই ত্যাগী নেতা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম