শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ট্রেনের ইন্জিন বিকল: রাজধানীমুখী ট্রেন চলাচল বন্ধ 


নাঈম - গাজীপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-01-26 14:53:15
গাজীপুরে ট্রেনের ইন্জিন বিকল: রাজধানীমুখী ট্রেন চলাচল বন্ধ 

গাজীপুরের পূবাইলে এগারোসিন্দুর নামক ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রাজধানীমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তবে অপর লাইনে সিলেটমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠানো হলে বেলা পৌনে ১১টায় ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।

টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি, শুধুমাত্র ইঞ্জিন বিকল হওয়ায় এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক থেমে ছিলো।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম