শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

বালিশ চাপায় মেয়েকে হত্যা, ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা বাবার


DhakaReport24.com || 2023-01-22 10:52:00
বালিশ চাপায় মেয়েকে হত্যা, ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা বাবার

অভাবের জ্বালা সইতে না পেরে নিজের মেয়ে বালিশ চাপা দিয়ে আট বছরের মেয়েকে হত‌্যার পর আত্মহত‌্যার চেষ্টা করেছেন এক বাবা। 

গত শনিবার (২১ জানুয়ারি) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সবুজ কানন এলাকায় এ ঘটনার খবর পাওয়া যায়।

নিহত শিশুর নাম তামান্না আক্তার। বাবার নাম তরিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে। পুলিশ পাহাড়ায় তরিকুল ইসলামের হাসপাতালে চিকিৎসা চলছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম ঢাকা রিপোর্ট২৪কে  এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানান, কয়েক সপ্তাহ আগে কাজের সন্ধানে গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে গাজীপুরে আসেন তরিকুল ইসলাম। তারা সবুজ কানন এলাকার ভাড়া বাসায় ওঠেন। স্থানীয় পোশাক কারখানায় চাকরি নেন তরিকুল ও স্ত্রী নাদিরা। পারিবারিক অভাব অনটন নিয়ে দুজনের মধ‌্যে দ্বন্দ্ব চলছিলো।  শনিবার তামান্নাকে বাসায় রেখে কাজে যান নাদিরা। স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত‌্যা করেন। পরে নিজেও ব্লেডের টুকরো গিলে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে। এসময় গুরুতর আহতাবস্থায় তরিকুলকে আটক করে হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য শিশুর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর বাবা তরিকুল ব্লেড গিলে খেয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে তাজউদ্দীন মেডিক‌্যাল থেকে ঢাকা মেডিক‌্যালে স্থানান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম