গাজীপুর মহানগর পুলিশের উদ্ধার অভিযানে মাদক, ভুয়া পুলিশ, দেশীয় অস্ত্র হেফাজতে রাখার অপরাধ এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২৩ জনকে মোট গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক উদ্ধার অভিযানে ৩৪ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ ৩২৫/- টাকাসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জিএমপি'র সদর থানা কর্তৃক ০১টি কালো রংয়ের ওয়াকিটকি হ্যান্ডসেট (ওয়্যারলেস), ০১ টি কালো রংয়ের লেজার লাইট, ০১ টি মোবাইল ফোন এবং চাঁদাবাজির ১,৭৫০/- টাকাসহ ০১ জন ভুয়া পুলিশকে এবং কাশিমপুর থানা কর্তৃক অবৈধ দেশীয় অস্ত্র হেফাজতে রাখার অপরাধে ২০ টি তরবারি, ০৫ টি ছোরা ও ০১ টি পিক-আপ ভ্যানসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় উদ্ধার করা হয়েছে ৩৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৩২৫/- টাকা, ০১টি কালো রংয়ের ওয়াকিটকি হ্যান্ডসেট (ওয়্যারলেস), ০১ টি কালো রংয়ের লেজার লাইট, ০১ টি মোবাইল ফোন এবং চাঁদাবাজির ১,৭৫০/- টাকা, ২০ টি তরবারি, ০৫ টি ছোরা ও ০১ টি পিক-আপ ভ্যান।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যন্য অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম