গাজীপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গতকাল শুক্রবার আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
যে চারজনের মৃত্যু হয়েছে তারা হলেন ঢাকার কদমতলী এলাকার আব্দুল হান্নান (৪৫), গুলিস্তানের বঙ্গবাজার এলাকার বোরহান (৪৮), গাইবান্ধার আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও সাভারের মফিজুল ইসলাম (৫৪)। এর আগে গতকাল সকালে মফিজুল ইসলাম (৭৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়।
এদিকে দেশি-বিদেশি মুরব্বিদের বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। আজ শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী।
এর আগে শুরু থেকেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম