মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শীতবস্ত্র নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কল্যাণময় কাজের দাবিদার হিসেবে গাজীপুর সদর উপজেলায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র ৫ শতাধিক জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (২০ জানুঃ) সকাল ১০টায় সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন এর আকন্দপাড়া রহমানিয়া ফুরকানিয়া মাদ্রাসার মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য জালাল উদ্দিনের নিজ অর্থায়নে পিরুজালী গ্রামের দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা আ'লীগের আহ্বায়ক সদস্য ডা. মো. মোশারফ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. জামিল হাসান দূর্জয়।
এ সময় আ'লীগ নেতা শফিকুল ইসলাম শফি, নজরুল ইসলাম মাস্টার, আজহারুল ইসলামসহ আ'লীগ যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।