শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-01-20 14:47:30
শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে দ্রুত গতিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনায় সিয়াম (১৮) ও শাকিল হোসেন (১৮) নামে দুই কলেজ ছাত্র মৃত্যু।  

 

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।  
 

নিহত সিয়াম জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও শাকিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার বাসিন্দা । তারা দুই জনই গাজীপুর বিজিএমইএ কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

ওসি জানান, সকালে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন দুই কলেজ ছাত্র। ডুমনী পাগলা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি (গাজীপুর-ল-১১-৩৪৫৭) ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন। পরে খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।