সাপ্তাহিক গাজীপুর দর্পণের প্রধান সম্পাদক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি শেখ মঞ্জুর হোসেন মিলনের পিতা মো: আব্দুস সাহিদ শেখ (৯৪), গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ২.৩০ মিনিটে উপজেলার পাবুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় মরহুম আব্দুস সাহিদ শেখের কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন প্রধান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাঃ মোফাজ্জল হোসেন, কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব, গাজীপুর জেলা কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমেন হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা আল আমিন, সমকালের আব্দুল কাইয়ুম, দেশ রুপান্তরের তপন বিশ্বাস, আজকের পত্রিকার আনিসুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম খান, বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার হাসান আলী, বাংলাদেশ কন্ঠের জাহিদ হাসান ভূঁইয়া, বাংলাদেশের আলোর মনির হোসেন, আমাদের নতুন সময়ের এ এইচ সবুজ, দিনকালের বশির আহমেদ কাজল, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরপত্রের ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শেখ মঞ্জুর হোসেন মিলনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গাজীপুর সিটি প্রেসক্লাব পরিবার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম