শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

সেলসম্যান এখন মাদকের বড় ডিলার


রায়হান মিয়া - টঙ্গী
DhakaReport24.com || 2023-01-16 13:41:45
সেলসম্যান এখন মাদকের বড় ডিলার

এক সময়ের খুচরা মাদক বিক্রেতা এখন বড় মাপের মাদক কারবারি,  নাম তার রাজা,  সবাই এখন তাকে মাদকের রাজা হিসেবেই চিনে।


টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী পারুলীর ডান হাত ছিলো রাজা, পারুলী মাদক সহ গ্রেফতারের পর রাজা কিছুদিন গা ঢাকা দিলেও এখন সে নিজেই নিয়ন্ত্রণে নিয়েছে মাদকের (ইয়াবা,গাঁজা) ব্যবসা।


চুরি, ছিন্তাই, মাদক সহ একাধিক মামলার অভিযুক্ত আসামি এই রাজা।


সম্প্রতি মাদক নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম,  তার আহবানে অনেক মাদক কারবারি ভালো পথে ফিরে এসেছে, কিন্তু কিছু সংখ্যক মাদক কারবারি ভালো হবার লেবাস পরে গোপনে চালাচ্ছে তাদের মাদকের কারবার।


এদের মধ্যে শীর্ষে রয়েছে এরশাদ নগর এলাকার জলিল মিয়ার ছেলে রাজা, সরে জমিনে খোজ নিয়ে  তার বিরুদ্ধে পাওয়া গেছে বিস্তর অভিযোগ।


স্থানীয় এলাকা বাসি প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপ কামনা করছেন।