শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ইজতেমা থেকে বাড়ি ফেরা হলো না যুবক হাবিবুলের


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-01-16 10:55:45
ইজতেমা থেকে বাড়ি ফেরা হলো না যুবক হাবিবুলের

রবিবার দুপুরে ঢাকা-সিলেট রেল লাইনের পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকায় জয়ন্তিকা এক্সপ্রেস অতিক্রম করার সময় ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত যুবক কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বৈরাগীরচর গ্রামের আ. হাসিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টঙ্গী ইজতেমা থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনে মুসল্লি অনেক বেশি থাকায় হাবিবুল ট্রেনের ছাদে উঠে মাজুখান এলাকা অতিক্রম করার সময় পড়ে গিয়ে আহত হন। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।