শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাসে আগুন


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-01-11 20:47:45
অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাসে আগুন

গাজীপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাকওয়া বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন।


বুধবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান বলেন, বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনি বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় উল্টো পথে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশাচালক ও পথচারীসহ মোট তিনজন আহত হয়। এসময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে


জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।