শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে অপরাধ প্রতিরোধে পুলিশের উঠান বৈঠক


DhakaReport24.com || 2023-01-10 14:36:45
পূবাইলে অপরাধ প্রতিরোধে পুলিশের উঠান বৈঠক

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার আওতাধীন হায়দরাবাদ, মাজুখান, মেঘডুবী, কলের বাজার, চামুড্ডা, পূবাইল, কলেজ গেইট, ভাদুন, হারবাইদ, নন্দীবাড়ী এলাকায় পূবাইল থানা পুলিশের উদ্যোগে প্রতিদিন চলছে উঠান বৈঠক।


পুলিশের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে মাদক, ইভটিজিং, চুরি, ছিনতাই, জঙ্গীবাদ, ডাকাতি, ভাড়াটিয়া তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে সাধারণ জনগণকে সচেতন করছে।

পূবাইল থানা বিট পুলিশিং কার্যক্রমের ব্যাপারে যুবলীগ নেতা রাজীবুল হাসান রাজীব জানান, পুলিশ নিয়মিত সাধারণ জনগণকে নিয়ে বৈঠক করছে। ডাকাতি যেন না হয় এ জন্য এলাকাবাসী ও পুলিশ প্রতিরাতে পাহারা দিচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত সহযোগীতা করে যাচ্ছি। আমরাও চাই সমাজ ভালোভাবে চলুক।

নারায়নকুল এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন পুলিশের উঠান বৈঠককে সাধুবাদ জানিয়ে বলেন, ভাড়াটিয়াদের তথ্য থানায় নেওয়ার কারণে অপরাধ কমবে বলে আশা করি। এটি একটি ভালো কাজ। সবাই এখন সচেতন হচ্ছে।

 

উঠান বৈঠকের ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পূবাইল থানা এলাকায় প্রবেশপথ নয়টি। এলাকায় ডাকাতি চুরি, ছিনতাই যেন না হয় এ জন্য নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। এলাকাবাসীকে দিয়ে পুলিশ বাহিনীর পাশাপাশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। সামাজিকভাবে জঙ্গীবাদ ও মাদকের ক্ষতির দিকগুলো তুলে ধরে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছি। সমাজের সকলে যেন মাদককে ঘৃণা করে এবং প্রতিরোধ করতে পারে। সিনিয়র স্যারদের নির্দেশে উঠান বৈঠক কার্যক্রম চলমান আছে।