বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে বাড়ী ফিরছিল মেহেদী হাসান রাহাত (১৬)। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মটর সাইকেল যোগে ফেরার সময় ছিটকে পড়ে রাহাত। অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনা ঘটেছে গাজীপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী নামক স্থানে। কাপাসিয়া আঞ্চলিক সড়কে নিহত রাহাত।
শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মোঃ নজরুল ইসলাম এর ছেলে। সে উপজেলা ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী। নিহতের বাবা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে রাহাত গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে যায়। সন্ধ্যায় অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে গাড়ীর চাপায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, একটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে যাচ্ছিল। রাহাত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় একটি দ্রুত গতির অজ্ঞাত গাড়ী চাপা দিলে রাহাত গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পৌর যুবলীগের সভাপতি প্রার্থী যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম জানান, নিহত রাহাত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল। জেলা ছাত্রলীগের কেক কাটার অনুষ্ঠান থেকে ফেরার পথে তার র্মমান্তিক মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক জনাব মুহাম্মদ মনিরুজ্জমান জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনায় নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।