শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

বর্ণীল আয়োজনে গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত


সদরুল আইন - নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-12-16 18:52:15
বর্ণীল আয়োজনে গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

নানা বর্ণীল আয়োজনে গাজীপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস।দিবসটির তাৎপর্য তুলে ধরে মহান মুক্তিযুদ্ধ,৭১ এর রণাঙ্গণের উত্তাল দিনগুলো,বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদা নেতৃত্ব,রাজাকার আলবদর আলশামসদের কুকীর্তি,বর্তমান সরকারের উন্নয়নচিত্র তুলে ধরা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থিদের কাছে।

বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব বর্ণীল আয়োজন অনুষ্ঠিত হয় জেলার সর্বত্রই।গুরুত্বপূর্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে করা হয় আলোকসজ্জা।রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন পোষ্টারে ছেঁয়ে যায় গাজীপুরের রাজপথ।

অন্যদিকে দিনের শুরুতেই জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় বর্ণীল আয়োজন।শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধার স্মরণমাল্যে অভিসিক্ত করেন দেশ মাতৃকার অকূতভয় বীর মক্তিসেনানীদের।এতে অংশ নেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।

এদিকে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন তিনি।আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের সম্বোর্ধনা,ম্যারাথন দৌড়েও অংশ নেন তিনি।

মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর স্পেশাল রেসপন্স টিম (এসআরটি)-এর উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় ।এতে চীন-জাপান-ভারতের ৯ জনসহ মোট ৫৭১ জন অংশগ্রহণ করে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে শ্রীপুর সরকারি মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ চত্বর থেকে তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 ‘২১ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ১৭১ জন প্রতিযোগী, ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ২০০ জন প্রতিযোগী ও ৫ কিলোমিটার ম্যারাথনে ২০০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেন। 

এ সময় ১১০ জন স্বেচ্ছাসেবী সার্বিকভাবে সহযোগিতা করেন। ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসআরটির প্রধান সমন্বয়কারী মো. তুহিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের এমপি  ইকবাল হোসেন সবুজ।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম