শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


রায়হান মিয়া -টঙ্গী
DhakaReport24.com || 2022-12-12 18:03:30
 টঙ্গীতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

গাজীপুর টঙ্গীতে, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পি আন্তঃ ব্লক গোল্ড কাপ ফুটবল  টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

১২ তারিখ সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানা জি এম পির আয়োজনে, টঙ্গীর দত্তপাড়া দিঘির পাড় মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম পির উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান (পি পি এম), উদ্বোধক ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,  বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এ ডি সি অপরাধ দহ্মিন হাফিজুল ইসলাম, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, এসি টঙ্গী জোন মেহেদী হাসান দিপু, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ,  ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মজিবর রহমান, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী এবং স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

সঞ্চালনায় নিয়োজিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়।  প্রধান অতিথির বক্তব্যে জি এম পির অপরাধ দহ্মিন বিভাগের ডি সি মাহবুব-উজ-জামান বলেন মাদক সন্ত্রাস নির্মূলে খেলা ধুলার বিকল্প নেই, খেলা ধুলা মন এবং দেহ দুইটাই সুস্থ রাখে, এবং মানসিক চেতনা যোগায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম