গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) রাত ১২টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল হোসেন।
তিনি বলেন, সোমবার রাতে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে।
আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরপর সকাল ৯টার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ইন্সপেক্টর মো. বেলাল হোসেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম