শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

সদ্য নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ও মহিলা আ.লীগের সভাপতি

রিমি ও চুমকিকে অভিনন্দন জানালেন গাজীপুর জেলা আ.লীগ


সদরুল আইন- নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-26 23:28:45
রিমি ও চুমকিকে অভিনন্দন জানালেন গাজীপুর জেলা আ.লীগ

গাজীপুরের দুই সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি ও মেহের আফরোজ চুমকি। সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের আজকের সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে আজ সিমিন হোসেন রিমি এমপিকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমির মাতা সাবেক এমপি সৈয়দা জোহরা তাজউদ্দিন দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং তার ভাই সোহেল তাজ ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মায়ের আসনে এবং দলীয় পদে অর্থাৎ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সিমিন হোসেন রিমি আজ স্থলাভিষিক্ত হলেন।

অপরদিকে গাজীপুরের শান্তি কন্যা নামে খ্যাত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ঘোষণা দেন সোহরাওয়ার্দীর ফুলেল মঞ্চের জনসমুদ্র থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একই দিনে একই মঞ্চ থেকে গাজীপুরের দুই কীংবদন্তীর শান্তিকন্যাকে বিশেষ পদের বিশেষ মর্যাদায় অভিষিক্ত করায় গোটা গাজীপুরে এখন আনন্দ বন্যায় ভাসছে। সমগ্র গাজীপুরবাসী অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, গাজীপুরকে বিশেষ মর্যাদার আসনে অভিষিক্ত করার জন্য।

এদিকে সিমিন হোসেন রিমি প্রেসিডিয়াম সদস্য ও মেহের আফরোজ চুমকিকে মহিলা আওয়ামী লীগের সভাপতি করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছে গাজীপুর জেলা আওয়ামী লীগ।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বরেণ্য দুই নেত্রী গাজীপুরকে সম্মানের শিখরে নিয়ে গেছেন।

তিনি তাদের সাফল্য,দীর্ঘায়ু কামনা করেন। তাদের নেতৃত্বে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ ভিন্নমাত্রা ও সঠিক নেতৃত্বের দিক-নির্দেশায় আরো শাণিত হবে বলে আশা প্রকাশ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম