গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (বানিয়ারচালা) এলাকায় অরবিট টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে দুই ঘন্টা চেষ্টা করে সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর দুলাল উদ্দিন জানান, সকালে ওই কারখানার মেশিনের ফিকশন থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা থেকে সূতার উৎপাদন ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশের তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। কাখানার ফায়ার সার্ভিস কর্মী ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
কারখানার পরিচালক (অপারেশন) শাহীনুল হক জানান, তুলা ও মেশিনের ফিকশন থেকে আগুন লাগে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয় নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম