শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর মহানগর আ.লীগের কমিটি ঘোষণা


সদরুল আইন- নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-19 19:18:30
গাজীপুর মহানগর আ.লীগের কমিটি ঘোষণা

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন শনিবার বেলা ১১টার দিকে শুরু হয়। 

বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব বাছাই করেন, কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পুনর্নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ মন্ডল। 

বিকাল ৫টার দিকে নতুন নেতাদের নাম ঘোষণা করেন, দলের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন। এ কারণে সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব ছিল। সম্মেলনে আসা নেতা-কর্মীদের বেশির ভাগই সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের টি–শার্ট আর ক্যাপ পরে আসেন। 
 
সম্মেলনের কারণে সমগ্র গাজীপুর পরিণত হয় মিছিলের নগরীতে। তীব্র জনস্রোত আর যানজটে নাকাল হয় লক্ষাধিক মানুষ। সম্মেলন শেষে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম