শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে কফিল উদ্দিন মন্ডল স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত


সদরুল আইন- নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-15 15:46:00
শ্রীপুরে কফিল উদ্দিন মন্ডল স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও এক সময়ের তুখোড় ছাত্রনেতা কফিল উদ্দিন মন্ডলের সদ্য প্রয়াণে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (১৫ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশীদ ফরিদের সঞ্চালনায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দলটির বিভিন্ন নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাফি উদ্দিন মোড়ল, আব্দুল লতিফ।

পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর এ আলম মোল্লা, উপজেলা যুব লীগের সম্ভাব্য সভাপতি হাবিবুর রহমান জুয়েল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান আমির হামজা, শফিকুল ইসলাম দুলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল্লাহ সরদার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লিয়াকত ফকির।

এছাড়া জুবায়ের আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মাহাবুব হাসান, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল হোসেন, উপজলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্কারী ওমর ফারুক খান, পৌর যুবলীগের সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম ওয়াসিম, ৪নং ওয়ার্ড সভাপতি ফোরকান খান ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান খান বাদল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম