গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামি ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলটির সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, এদিন দুপুর একটায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল ইসলাম এমপি এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, সাবেক মন্ত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড এবিএম রিয়াজুল কবীর কাওসার, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী এবং ইকবাল হোসেন অপু এমপি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত সম্মেলনে সভাপতিত্ব করবেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আজমত উল্লাহ খান এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম