গাজীপুর টঙ্গীতে ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করা হয়েছে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির জন্ম বার্ষিকী। বুধবার রাতে ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল রানার উদ্যোগে উক্ত জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির জন্মদিনের কেক কাটা হয় এবং শিশুদের মাঝে খাবার ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এরপর জন্মবার্ষিকী উপলক্ষে টঙ্গী রেল স্টেশন জংশনেও অসংখ্য দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ ব্যাপারে সোহেল রানা জানান শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পি সাহেবের অভাব কখনোই পূরণ হবার নয়। প্রিয় স্যারের রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহ স্যারকে বেহেশতের উচু মাকাম দান করুক।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম