শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে বাসন থানা আ.লীগের সম্মেলন ঘিরে উৎসব-আমেজ


সদরুল আইন- নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-02 15:00:45
গাজীপুরে বাসন থানা আ.লীগের সম্মেলন ঘিরে উৎসব-আমেজ

বাসন থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ ও সুবিশাল প্যান্ডেল। সম্মেলনটি হবে আজ ২রা নভেম্বর। 

সম্মেলনস্থল ভাওয়াল বদরে আলম কলেজ মাঠসহ আশপাশের এলাকায় বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের বিশাল আকৃতির বিলবোর্ডসহ ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। পদ-পদবী পেতে দলের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে নবীন প্রজন্মের নেতাদের ও তুমুলে প্রতিযোগিতা রয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন করেন।

সম্মেলনের মাধ্যমে তারা বার্তা দিতে চান, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দল আরও শক্তিশালী হচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সভাপতির পদ পেতে অন্তত ৩ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য অন্তত ১০ জন প্রার্থী রয়েছেন। প্রবীণ রাজনীতিবীদ ৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল বারী সভাপতি পদপ্রার্থী হয়েছেন।

নিবেদিত প্রাণকর্মী হিসেবে তাকে সভাপতি পদে মনোনীত করা হবে বলে তিনি আশাবাদী। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের কাছে কর্মীদের যেমন কদর বেড়েছে, তেমনি তারা মহানগর আওয়ামী লীগের শীর্ষ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে লবিং করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণের চেষ্টা করছেন।

সভাপতি হিসেবে আলোচনায় রয়েছেন, বাসন ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সভাপতি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল আলম দিলীপ ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. আবুল কাশেম।

 সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মো. রকিব সরকার, ভাওয়াল কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আমির হোসেন, সদর থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিকাশ সরকার, ব্যবসায়ী শ্যামল সাহা, নাজমুল হাসান জুয়েল, শহিদুল ইসলামসহ আরও কয়েকজন।

এর মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী রকিব সরকার নানা ধরনের প্রচার ও আলোচনায় ঝড় তুলেছেন। এই সম্মেলনে অতিথি হয়ে বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম