গাজীপুর টঙ্গীতে খাঁ পাড়া স্পোর্টস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার রাতে ৫৪নং ওয়ার্ড দিঘির পাড় সংলগ্ন খাঁ পাড়া উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠান পালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম প্রভাবশালী নেতা মোঃ বিল্লাল হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন, খাঁ পাড়া জামে মসজিদ এর সভাপতি মোঃ তাহের খান।
অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা মজিবুর মাস্টার, ৫৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ রবিউল হোসেন দুলু, সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তাকিম নাহিদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন খান এক্সপ্রেস নেট এর প্রতিষ্ঠাতা মোঃ আয়াত খান। এ সময় বিজয়ী দলের হাতে (সুনামি ওয়ারিয়র) একটি ৪২ এল ই ডি টিভি এবং পরাজিত দলের হাতে (রেড টাইগার) একটি ভিভো স্মার্ট ফোন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ বিল্লাল হোসেন মোল্লা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম