শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে বোনকে গণধর্ষণের ঘটনায় আটক ১


সদরুল আইন- নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-29 11:41:45
গাজীপুরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে বোনকে গণধর্ষণের ঘটনায় আটক ১

গাজীপুরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে কিশোরীকে (১৬) গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব- ১। 

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে র‌্যাব- ১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জাহিদুল গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সাইফুল ইসলামের ছেলে।  

র‌্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় তার নানা আজগর গুরুর বাড়ি থেকে শুক্রবার বিকাল পাঁচটার দিকে জাহিদুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পোশাক শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় সোপর্দ করা হয়।    

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক ঢাকা রিপোর্ট২৪ কে জানান, শুক্রবার রাত এগারোটায় ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে র‌্যাব সদস্যরা। আজ (২৯ অক্টোবর) শনিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুরে ৪ থেকে ৫ যুবক মিলে গাজীপুর মহানগরীর টেকনগপাড়ার রাস্তা থেকে ভিকটিম কিশোরী ও তার ছোট ভাইকে তুলে দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পরিত্যক্ত টিনশেড বাড়ির ভেতরে নিয়ে কিশোরীকে চার যুবক পালাক্রমে ধর্ষণ করে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম