শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে মাদক সন্ত্রাস নির্মূলে উন্মুক্ত আলোচনা সভা পালিত


রায়হান মিয়া- টঙ্গী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-23 17:39:30
টঙ্গীতে মাদক সন্ত্রাস নির্মূলে উন্মুক্ত আলোচনা সভা পালিত

''চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে'' পাপকে ঘৃণা কর পাপিকে নয়, এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর টঙ্গীতে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে উন্মুক্ত আলোচনা সভা পালিত হয়েছে। 

২৩ অক্টোবর বিকেলে গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড জাগরণী উচ্চ বিদ্যালয়ে উক্ত সভার আয়োজন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশরাফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, এস আই মনির, এ এস আই আল-মামুন এবং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন মাদক, সন্ত্রাস নির্মূলের আমাদের যা করা দরকার আমরা তাই করব, তিনি মাদক কারবারিদের ভালো হয়ে ফিরে আসার আহবান জানান, এবং যারা ভালো হয়ে ফিরে আসবে তাদের কর্ম সংস্থান এর ব্যবস্থা করে দিবেন বলে তিনি আশ্বাস দেন।

এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ জানান, মাদক নির্মূলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম এর সহযোগিতায় এরশাদ নগর থেকে মাদক চিরতরে অপসারণ করব ইনশাআল্লাহ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম