শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা


টঙ্গী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-18 14:36:00
টঙ্গীতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ; পুলিশকে বন্ধু ভাবুন, বিপদে কাছে ডাকুন" এই স্লোগানকে সামনে রেখে  টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা পালিত হয়েছে। 

১৮ তারিখ মঙ্গলবার ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদের উদ্যোগে বিকল্প মডেল হাই স্কুলে উক্ত সভা পালিত হয়েছে। 


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব-উজ-জামান (পিপিএম) 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হাসিবুল আলম, সহকারি পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশারাফুল ইসলাম (পিপিএম)।

সভায় আরও উপস্থিত ছিলেন এ এস আই আল মামুন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় স্কুল গুলোর প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম