দৈনিক 'বাংলাদেশ প্রতিদিন' পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুল প্রধান শিক্ষক মতিউর রহমান মতিন আজ মৃত্যুবরণ করায় বাদ আসর তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর পৌরসভার লোহাগাছ মধ্যপাড়ায় নিজ বাসভবনে আজ বিকেলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে তিনি আজ সকাল নয়টায় ময়মনসিংহ সিবিএমসি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইকবাল হোসেন সবুজ ছাড়াও এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর এ আলম মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম