গাজীপুরের জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে অপর সদস্য প্রার্থী শহীদুল্লাহ সরদারকে সমর্থন জানিয়ে তার হয়ে কাজ শুরু করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য নূরুল ইসলাম শিমুল। গতকাল তিনি গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের বাসভবনে দেখা করে, ফুলের তোড়া উপহার দিয়ে তার এ সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানান। গণমাধ্যমকে এলাকার উন্নয়নের স্বার্থে শহীদুল্লাহ্ সরদারকে তালা মার্কায় সমর্থন দিয়ে নিজের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান নূরুল ইসলাম শিমুল।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য গাজীপুর জেলা পরিষদের নির্বাচনে শ্রীপুর উপজেলার ৩ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনে ঘুড়ি মার্কা প্রতিক পেয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন শিমুল। কিন্তু হঠাৎ করে আলোচিত প্রার্থী নূরুল ইসলাম শিমুলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
এলাকার রাজনৈতিক বোদ্ধারা জানান, তিনি বর্তমান এমপির বিপরীত বলয়ের একজন আলোচিত রাজনৈতিক ছিলেন চিরদিন। কিন্তু এবারের নির্বাচনে তার রাজনৈতিক শীর্ষ নেতারা তাকে সমর্থন জানাননি। যে কারণে তিনি আলোচিত প্রার্থী হওয়া সত্ত্বেও নেতাদের দূরভিসন্ধি বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে জানা গেছে।আরো একটি সূত্র জানায়, শিমুল যে সিদ্ধান্ত নিয়েছে তা অনেকেরই মনে নাড়া দিয়েছে, হৃদয় ছুঁয়ে গেছে।তার অনুসারী শীর্ষ নেতাদের তাকে সমর্থন না করাকে শিমুল অনুসারীরা চরম বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেছেন।
শিমুল অনুসারীরা বলেন, শিমুল শুধু নির্বাচন থেকে সরেই দাঁড়াননি, তিনি সেই সব নেতাদের রাজনৈতিক সাহচর্য চিরদিনের জন্য ত্যাগ করে বর্তমান এমপির রাজনৈতিক ছায়াতলে থেকে আগামী দিনে রাজনীতির মাঠে সক্রিয় থেকে শীর্ষ নেতাদের আজকের মোনাফিকির দাঁতভঙ্গা জবাব দেবেন কোন একদিন।
এদিকে নূরুল ইসলাম শিমুল নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে শহীদুল্লাহ সরদারকে সমর্থন জানানোর ঘটনাটি টক অব দ্য টাউন ছিল আজ সারাদিন। হাজারো মানুষ তার আত্মত্যাগের প্রশংসায় মুখর ছিল আর তার শীর্ষ নেতাদের চরম মোনাফিকির কড়া সমালোচনায় ঘৃণা প্রকাশ করতে দেখা গেছে।
নূরুল ইসলাম শিমুল নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জনপ্রিয় জননন্দিত মুখ শহীদুল্লাহ সরদারকে সমর্থন জানানোর মধ্য দিয়ে শহীদুল্লাহ সরদারের বিজয়ের পথ অনেকটাই কন্টকমুক্ত হলো বলে মনে করছেন গাজীপুরের রাজনৈতিক অঙ্গন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম