ভূমি সেবা ডিজিটাল - বদলে যাচ্ছে দিনকাল " এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৪৩ নং শ্রীপুর মৌজার চলমান ডিজিটাল ভূমি বিষয়ক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ) উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপ-সচিব জোনাল সেটেলমেন্ট অফিসার আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান, এডভোকেট সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্,উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার সুধীর চন্দ্র সরকার, উপ- সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল মালেক, মাহবুব হোসেন, হারুন অর রশীদ, আলতাব হোসেন, এ বি এম সামসুল আলম, মাকসুদুল আলম, শ্রীপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ উপজেলার সাধারণ জনগণ।
উপস্থিত ভূমি মালিকদের বিভিন্ন প্রশ্নের এবং বনবিভাগের লাগামহীন দৌরাত্ম মামলা ও নির্যাতনের বর্ননা দিয়ে তারা এর প্রতিকার চান।
জবাবে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আশরাফ হোসেন ভূমি মালিকদের প্রত্যেকের প্রশ্নের জবাব দেন এবং কোন ধরনের জমি কিভাবে রেকর্ড হবে তার বিশদ আইনী ব্যাখ্যা সাবলীলভাবে উপস্থাপণ করেন।