শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে গোলটেবিল বৈঠক


সদরুল আইন - ঢাকা রিপোর্ট ২৪
DhakaReport24.com || 2022-09-21 20:54:45
গাজীপুরে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে গোলটেবিল বৈঠক

 গাজীপুরে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব ও আমাদের করনীয় নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এবং দৈনিক সমকালের আয়োজনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 


আলোচনায় গাজীপুরের বায়ুতে কি পরিমাণ বিষাক্ত ক্ষতিকর ধূলিকণা ও ক্ষতিকর পদার্থ বিরাজ করছে তা উঠে এসেছে আলোচকদের আলোচনা ও তথ্য উপাত্ত থেকে।বায়ূ দুষণ থেকে রক্ষা পেতে করণীয় নিয়েও প্রস্তবনা পেশ করা হয়েছে।


এই বৈঠকে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা প্রশাসক আনিসুর রহমান, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন এবং ওয়ার্ড ভিশন সংস্থার কর্মকর্তা মঞ্জু মারিয়া পালমা।