গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগেরে সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় করে ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন।
ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে তিনি মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় লোকজনের সঙ্গে এই মতবিনিময় করেন।
উপজেলার কির্তনীয়া গ্রামের কৃষকলীগ নেতা জাহাঙ্গীর মোল্লার বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বারিাষব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউজ্জামান বাবলুসহ ওই ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারীর সদস্যগণ এবং স্থানীয় এলাকাবাসী এতে অংশগ্রহণ করেন। এতে অন্যান্য ইউনিয়নের মধ্যে রায়েদ ও টোক ইউনিয়নের সদস্যরাও অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বারিষাব ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন, সুমন বেপারী, রিপন শেখ, দুলাল উদ্দিন মোল্লা, আনোয়ারা বেগমসহ অন্যরা।
এতে আরো বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আইন উদ্দিন, আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান চৌধুরী পিন্টু, কাপাসিয়া কলেজ সংসদের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।
আজ বুধবার তিনি শ্রীপুর উপজেলায় পৌরভবণে, আ.লীগ কার্যালয়ে ও উপজেলা অফিসে সাক্ষাত,দোয়া প্রার্থনা,বিশেষ মোনাজাত এবং মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
এসময় উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু, উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল আলম প্রধান, পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্কারী ওমর ফারুক খানসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনার,চেয়ারম্যান ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।