গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদির সাথে এক নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।তিনি ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ওই কারাগারে বন্দি আছেন।
ওই কারাগারের কয়েদি (বর) মো. সুজন (২১) নরসিংদী জেলার মাধবদী থানার নয়াকান্দি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। কনের নাম মোছা. রুমি আক্তার (২০) ঠাকুরগাঁও জেলা সদরের ছিটসিলা গ্রামের মো. সফি ইসলামের মেয়ে।
সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক সোমবার কারাগারের অফিস কক্ষে ওই কয়েদির (সুজন) সাথে কনে রুমি আক্তারের বিয়ে সম্পন্ন হয়। এ সময় উভয়পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম