শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের আ.লীগে ফিরে আসার প্রক্রিয়া শুরু


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-14 16:54:45
গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের আ.লীগে ফিরে আসার প্রক্রিয়া শুরু

গাজীপুর সিটি কর্পোরেশনের বহিস্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগে ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। আ.লীগের হাইকমান্ডের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জাহাঙ্গীর অচিরেই দলে ফিরে আসছেন এবং তার অতীত অবদান, জনপ্রিয়তা, ক্ষমা প্রার্থণার প্রেক্ষিতে দলটি নমনীয় হচ্ছে তার প্রতি।

জানা গেছে,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির বৈঠকে জাহাঙ্গীর ইস্যুটির বিষয়টি আলোচনা হয়েছে। তবে আওয়ামী লীগে ফিরে আসলেও তাকে কোনো পদ দেওয়া হবে না বলে এক ধরনের মতামত ব্যক্ত করা হয়েছে। 

ইতোমধ্যে জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে শাস্তি প্রত্যাহারের জন্য আওয়ামী লীগের কাছে আবেদন করেছেন।সম্প্রতি তিনি ঢাকা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাথে তার বাসায় দেখাও করেছেন। আ.লীগের হাই কমান্ডের একাধিক সূত্র জানিয়েছেন, জাহাঙ্গীরের ফিরে আসার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 

এদিকে জাহাঙ্গীরের ফিরে আসার খবরটি টপ সিক্রেট রেখেছেন তার কাছের লোকেরা। দল থেকে ঘোষণার আগে এ ব্যাপারে মুখ খুলছেন না কেউ। তবে জাহাঙ্গীরের একান্ত কাছের দু'একজন মানুষ ইতিমধ্যেই তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত হয়ে বেশ উজ্জ্বীবিত বলে জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম