শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

পদ বঞ্চিত যুবলীগের দুই আইকন: নিষ্ক্রিয় হচ্ছে মুখর রাজনীতি


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-13 10:51:45
পদ বঞ্চিত যুবলীগের দুই আইকন: নিষ্ক্রিয় হচ্ছে মুখর রাজনীতি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজের রাজপথের দুই লড়াকু সৈনিক হাবিবুর রহমান জুয়েল ও আশরাফুল ইসলাম ওয়াসিম। কারা নির্যাতিত এই দুই নেতাই হলো রাজপথে এখানকার আওয়ামী লীগের সব কর্মসূচি বাস্তবায়নের অন্যতম কারিগর।

বলাবাহুল্য, বর্তমান এমপি'র রাজনৈতিক সব কর্মসূচির পাশে রাজপথের মুখর মিছিলে, উপজেলা সদরে অনুষ্ঠিতব্য সব রাজনৈতিক কর্মসূচির নিয়ামক শক্তি তারাই এবং রাজনীতিকে জীবন্ত  ধরে রাখা অনেকটাই নির্ভর করে উদিয়মান যুবলীগ নেতা জুয়েল ও শ্লোগান মাস্টার ওয়াসিমের উপর।

বহু বছরের রাজনৈতিক চলার পথের সঙ্গী ইকবাল হোসেন সবুজ এমপি'র। দুর্দিনে ও দুঃসময়ে এরা ছায়াসঙ্গী হয়ে ঘিরে রেখেছেন তাদের প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ এমপি'কে।

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, বিরোধী শিবিরকে কোনঠাঁসা রেখে রাজপথের নিয়ন্ত্রণ নিজেদের করে ধরে রাখতে এদের জুড়ি অদ্বিতীয়। শুধু মাত্র ইকবাল হোসেন সবুজ এমপির আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মের নেতা কর্মিদের জনপ্রিয়তার শিখর স্পর্শ করার কারণে বারবার এদের উপর নেমে এসেছে অত্যাচার ও নির্যাতনের নির্মম খড়া।

তাদেরকে করায়ত্ব করতে দেওয়া হয়েছে বহুবিধ লোভনীয় প্রস্তাব। পদ-পদবি, ব্যবসা, অর্থনৈতিক নিরাপত্তার গ্যারান্টি। কারণ, তারা জানে, ইকবাল হোসেন সবুজ এমপি'র উদিয়মান এ দুটি হাত ছিনিয়ে নিতে পারলেই রাজপথ তাদের হবে, প্রতিষ্ঠিত হবে একছত্র আধিপত্ত। কিন্তু কোন প্রলোভন, হামলায় এদেরকে কখনোই টলানো যায়নি। প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ এমপির প্রিয় রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যূৎ করা যায়নি। ক্রসফায়ারের ভয় দেখিয়ে বা এক ডজন মামলা দিয়ে জেলের অন্ধকার প্রকোষ্টে মাসের পর মাস বন্দি রেখে কোনোভাবেই টলানো যায়নি। ফলে সময় ও নিয়তি এদেরকে নিয়ে গেছে জনপ্রিয়তার শিখরে। সমগ্র শ্রীপুরের তরুণ প্রজন্মের আইকন হয়ে এরাই আলোকবর্তিকা হয়ে ইকবাল হোসেন সবুজ এমপি'র আধুনিক ‍ও মানবিক শ্রীপুর গড়ার শাণিত হাতিয়ারে পরিণত হয়েছে।

শ্রীপুরে যুবলীগের কমিটি গঠনে তরুণ প্রজন্মের অহংকার, জনপ্রিয়তায় শীর্ষে থাকা হাবিবুর রহমান জুয়েল ও আশরাফুল ইসলাম ওয়াসিম উপজেলা ও পৌর যুবলীগের আগামি দিনের কান্ডারী হচ্ছে এবং তাদের সমকক্ষ অন্য কোন প্রার্থী কেউ যে নেই তা দৃশ্যমান হলেও অজ্ঞাত কারণে আজ পর্যন্ত তাদেরকে পদায়ণ করা হয়নি। বরং মাসের ২৫ দিন আদালতে হাজিরা দিতে সময় ব্যয় করতে হচ্ছে পৌর যুব লীগের সভাপতির দাবিদার ওয়াসিমকে। সে কাজেও সহায়তা নেই শীর্ষ নেতৃত্বের।

তাই ইকবাল হোসেন সবুজ এমপি'র আগামির আধুনিক ও মানবিক শ্রীপুর গড়ার যুবলীগের দুই সহযোদ্ধা হাবিবুর রহমান জুয়েল ও আশরাফুল ইসলাম ওয়াসিম এর পদায়ন অধরা প্রেয়সীর মত থেকে গেছে স্বপ্নের বৃন্তে। বাস্তবতার জীবন সৈকতে ধরা দেয়নি আজ পর্যন্ত।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম