শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে চালিয়ে বারজন গ্রেফতার


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-12 17:36:45
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে চালিয়ে বারজন গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ বার জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত সাত জন পুরুষ হলেন, মো. আশরাফুল আলম (৬০),  মো. মমিন মিয়া (৩৫), মো. জাহিদ হোসেন (৩৭), মো. বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মো. জাহিদুল ইসলাম জিহাদ (১৯) ও মো. খালেদ হোসেন হিমেল (২২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। 

এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় পাঁচ নারী ও সাত পুরুষকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে হোটেলের দুই দালালকেও আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম