গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর বউ বাজার থেকে বিভিন্ন কোম্পানির চোরাইকৃত ২৬০টি মোবাইল ফোন সহ ৯ জনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টঙ্গীর পূর্ব থানাধীন বউবাজার আব্বাসউদ্দীন মার্কেট থেকে ২৬০টি চোরাইকৃত মোবাইল এবং নগদ ৩২,৪৫০ টাকা সহ মোট ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হল মোঃ ওয়াসিম (৩৬),মোঃ বিপ্লব (২৭), মোঃ রফিকুল ইসলাম (৫০),মোঃ মিজানুর রহমান (২৯),মোঃ সাদিকুল ইসলাম (৩৫),মোঃ শাহাবুদ্দিন (২৮),মোঃ নাঈমুল হক (২০),হাবিব (২০),মোঃ কামরুল হাসান (৪২)।
জিএমপির অপরাধ দহ্মিন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ জামান জানান দীর্ঘদিন যাবৎ মহসড়কে এবং বিভিন্ন গলির রাস্তায় ছিনতাইকৃত মোবাইল ও চোরদের নিকট হতে চোরাই মোবাইল নামমাত্র মূল্যে ক্রয় করে উচ্চ মূল্যে তা বিক্রয় করে আসছে কয়েকটি চক্র, আমরা এর মধ্যে ৯ জনকে গ্রেফতার করেছি।
তিনি আরও জানান আসামীদের দেয়া তথ্যমতে ছিনতাইকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। জিএমপির পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম