শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীর কৃষক বাজারে মিলছে কীটনাশকমুক্ত টাটকা সবজি


গাজীপুরু প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-11 14:50:45
টঙ্গীর কৃষক বাজারে মিলছে কীটনাশকমুক্ত টাটকা সবজি

জনস্বাস্থ্যের কথা চিন্তা করে গাজীপুরের টঙ্গীর আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোডে উদ্বোধন করা হয়েছে 'কৃষকের বাজার'। শুক্রবার সকালে বাজার উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও  ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা। 

মহানগরীর ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এমএম জালাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, অ্যাডভোকেট আরাফাত চৌধুরী লিটু, মামুন মোল্লা প্রমুখ।

বাজারে কীটনাশকমুক্ত ও স্বাস্থ্যকর সবজির নিশ্চয়তা দিয়ে এখানে পাওয়া যাচ্ছে টাটকা শাক সবজি।কৃষকরা ক্ষেত থেকে টাটকা সবজি এনে এখানে বিক্রি করছেন। কৃষকের বাজারে প্রতি শুক্রবার সকালে কীটনাশকমুক্ত, স্বাস্থ্যকর ও স্থানীয়ভাবে উৎপাদিত লাউ, শিম, করলা, ডাটা, ধুন্ধুল, ঢেঁড়স, কুমড়াসহ সব ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে।

এছাড়া এলাকার বিভিন্ন পুকুর, খাল ও ডোবায় উৎপাদিত দেশীয় মাছও পাওয়া যাচ্ছে। গুটিয়ার কৃষক আলী আকবর বলেন, জমিতে কীটনাশক ছাড়া উৎপাদিত ধুন্ধুল ও পাট শাক নিয়ে এসেছি। মুহূর্তেই সব বিক্রি হয়ে গেছে, দামও ভালো পেয়েছি। প্রতি শুক্রবার সকালে শাক-সবজি নিয়ে বাজারে আসব।

কৃষক বাজারের ক্রেতা সিদ্দিকুর রহমান জানান, এখানে সরাসরি কৃষকের জমি থেকে উৎপাদিত তরি-তরকারি ও শাক-সবজি পেয়ে আমরা আনন্দিত। কৃষকের বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নেই। কৃষকরা জমি থেকে তুলে এনে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। টাটকা ও তাজা সবকিছু পেয়ে এলাকার মানুষ খুবই খুশি।

ব্যতিক্রমি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এখানকার ক্রেতারা।বিষমুক্ত সবজি হাতের নাগালে পাওয়ায় তারা আনন্দিত।এ ধরনের বাজার জেলার সর্বত্র বিস্তার লাভ করার জন্য তারা প্রশাসন ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম