শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে প্রখ্যাত 'দাদা ভাই' গ্যাংয়ের ছয় কিশোর গ্রেফতার


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-10 00:24:30
টঙ্গীতে প্রখ্যাত 'দাদা ভাই' গ্যাংয়ের ছয় কিশোর গ্রেফতার

গাজীপুরের টঙ্গী থানার পূর্ব আরিচপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের শীর্ষ নেতা প্রখ্যাত "দাদা ভাই" গ্রুপের তালহা দাদা সহ ছয় কিশোরকে আটক করেছে র‌্যাব- ১ এর সদস্যরা। 

শনিবার ১০ই সেপ্টেম্বর র‌্যাব এ তথ্য নিশ্চিত করেন।

এলাকায় বিভিন্ন ধরনের বিষয়ে আধিপত্য বিস্তারকারী প্রখ্যাত ‘দাদা ভাই’ নামক  কিশোর গ্যাং মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়। 

আটককৃতরা হলো, দাদা ভাই প্রধান তালহা দাদা (১৯), নয়ন সিকদার (১৯), আব্দুর রহিম (১৮), কাজী নজরুল ইসলাম (১৮), আরিফুল ইসলাম (১৮) এবং সায়েত্তম (১৮। 

এ সময় ধৃত আসামীদের কাছ থেকে ২ টি রামদা, ৩ টি চাকু, ১ টি লোহার রড ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম