শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে এগার কোটি ছিচল্লিশ লাখ টাকা ব্যয়ে ইকোপার্ক উদ্বোধন


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-10 20:37:45
টঙ্গীতে এগার কোটি ছিচল্লিশ লাখ টাকা ব্যয়ে ইকোপার্ক উদ্বোধন

গাজীপুরের টঙ্গীতে ১১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত টঙ্গী ইকোপার্ক উদ্বোধন করা হয়েছে। শনিবার ১০ই সেপ্টেম্বর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পার্কটির উদ্বোধন করেন।

জানা গেছে, টঙ্গী ইকোপার্ক নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের ৮ নভেম্বর এবং তা সম্পন্ন হয়েছে ২০২২ সালের ১৫ এপ্রিল। টঙ্গী নদী বন্দর এলাকায় তিন একর অধিগ্রহণকৃত ভূমির মধ্যে আড়াই একর ভূমিতে ইকোপার্কটি নির্মাণ
করা হয়। ইকোপার্কটি নির্মাণের ফলে এলাকার সব শ্রেনী- পেশার মানুষের কাঙ্ক্ষিত বিনোদনসহ দৃষ্টিনন্দন পরিবেশে পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে সহায়তা করবে। তাছাড়া নদীর তীরভূমি দখলরোধ করে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। 

নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইকোপার্কটিতে ফলজ, বনজ ও ঔষধিসহ প্রায় দশ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। যা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এখানে পাঁচতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার, ছয়টি চাইল্ড রাইড ও একটি ঝর্ণা রয়েছে।

জানা গেছে, এ প্রকল্পের আওতায় অপর দুইটি ইকোপার্ক বড়বাজার (গাবতলী) এবং হাজীগঞ্জ ফেরীঘাট (নারায়ণগঞ্জ) এলাকায় এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক সম্পূর্ণ প্রকল্পের বাস্তবায়ন কাল ২০১৮ হতে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক হাজার একশত একাশি কোটি দশ লাখ টাকা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌ পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম এবং গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমূখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম