শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

পরীক্ষামূলকভাবে চালু হলো স্পিডবোটের মাধ্যমে যাত্রী পরিবহন


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-10 19:45:45
পরীক্ষামূলকভাবে চালু হলো স্পিডবোটের মাধ্যমে যাত্রী পরিবহন

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে স্পিডবোটের মাধ্যমে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়ে দুটি রুটে স্পিটবোটের মাধ্যমে যাত্রি পরিবহনসেবা চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার টঙ্গী নদী বন্দর থেকে কড্ডা ও উলুখোলা রুটে স্পিডবোটে যাত্রি পরিবহন সেবা ও চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পরীক্ষামূলকভাবে এই দুটি রুটে পাঁচটি স্পিডবোট দিয়ে সেবা চালু হল।“পর্যায়ক্রমে কড্ডা থেকে গাবতলী এবং গাবতলী থেকে সদরঘাট রুটেও এ সেবা চালু করা হবে।”

টঙ্গী-কড্ডা ও টঙ্গী-উলুখোলা রুটে স্পিডবোটগুলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। টঙ্গী থেকে কড্ডার ভাড়া ১৫০ টাকা, টঙ্গী থেকে উলুখোলার ভাড়া ১২০ টাকা। বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইনফিনিটি মেরিটাইমের মাধ্যমে এ সেবা সচল থাকবে।

পদ্মা সেতু চালু হওয়ার পর মাওয়া ঘাটে স্পিডবোটের চাহিদা কমে গেছে। অন্যদিকে ঢাকা শহরে সড়কে যানজটের কারণে নৌপথে চলাচল বাড়ার সম্ভাবনা রয়েছে।এই বিষয়টিকে মাথায় রেখে এ সেবা চালু হল আজ।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, সকাল ১১টায় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল টঙ্গী নদী বন্দরে বিআইডব্লিউটিএএর ইকোপার্ক এবং দুপুরে টঙ্গী নদী বন্দর হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।

রাজধানীতে যানবাহনের চাপ কমাতে চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় ২০০০ সালে। এই নৌপথ দিয়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করতে পারবে মানুষ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম